বিড়ি বাঁধার টাকা নিয়ে স্বামীর সঙ্গে বচসা, স্ত্রীকে শ্বাস রোধ করে খুন করে ঝুলিয়ে দেবার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সাহাপুর তালতলা এলাকার। আজ ভোর রাতে কল্পনা হালদার নামে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ দেখা যায় ঘরের ভেতরে, স্বামী ভগীরথ হালদার ফোন করে কল্পানার বাড়ির লোককে মৃত্যু সংবাদ দেন। কল্পানার বাড়ির লোকের অভিযোগ ভগীরথ খুন করেছে কল্পনাকে। ১৩ বছরের বিবাহিত জীবন কল্পনা ও ভগীরথের তাদের ৩ টি সন্তান রয়েছে। অভিযোগ পেশায় হকার ভগীরথ মাঝে মধ্যেই কল্পনা সঙ্গে ঝামেলা করত। কল্পনার বিড়ি বাঁধার টাকা সে নিয়ে নিত।শুক্রবার রাতেও এই ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে অনুমান। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ভগীরথকে আটক করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠান হয়েছে।

No comments:
Post a Comment