রাতে ঠাকুর দেখতে যাওয়ায় মহিলার মাথার চুল মোড়ানো হল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 October 2017

রাতে ঠাকুর দেখতে যাওয়ায় মহিলার মাথার চুল মোড়ানো হল!


সপ্তমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে মধ্য যুগীয় বর্বরতার শিকার এক মহিলা। গাছের সাথে বেধে মারধর ও মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ। সপ্তমীর রাতে বসিরহাট মহাকুমার হেমনগর থানার ২নম্বর সামসের নগর খালপাড়া এলাকার ঘটনা।  আক্রান্ত মহিলা বৈশাখী কয়াল ২৭। অভিযোগ শনিবার রাতে  এলাকার একটি মন্ডপে প্রতিমা দর্শন করতে গেলে সুনীতা যোয়ারদার নামে এক মহিলা টানতে টানতে বাইরে নিয়ে যায় সাথে আরো কিছু মহিলা এক সাথে হয়ে মহিলাকে গাছের সাথে বেধে মারধর করে এবং মাথা নেড়া করে দিয়ে আলকাতরা মাখিয়ে দেওয়া হয়। পরে হাত পা বেঁধে খালের পাশে ফেলে দেওয়া হয়। পরে এলাকার অনান্য লোকজন মহিলাকে উদ্ধার করে বসিরহাট মহাকুমা হাসপাতালে নিয়ে আসে মহিলা আশঙ্কাজনক অবস্হায় বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রান্ত মহিলার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা চলছিল আর সেই মামলা সংক্রান্ত বিষয় নিয়ে সুনিতা যোয়ারদারের স্বামী তাকে সাহায্য করাতে সুনিতার সন্দেহ তার স্বামীর সাথে বৈশাখী কয়ালের সাথে অবৈর্ধ সম্পর্ক আছে। এই সন্দেহে বৈশাখীকে গাছে বেধে মারধর করে মাথা নেড়া করে দেওয়া হয়। কিন্তুু প্রশ্ন উঠছে কিভাবে এক মহিলা আর একজন মহিলাকে সন্দেহের বশে এভাবে মারতে পারে। শারিরীক  অসুস্থতার কারনে এখনো থানায় লিখিত অভিযোগ করতে পারেনি। সুস্থ হয়ে বাড়িতে ফিরেই সুনিতার বিরুদ্ধে অভিযোগ করবে বৈশাখী। 

No comments:

Post a Comment

Post Top Ad