ঠোঁটের খুনসুটি থেকে বাঁচতে বন্ধুর ঠোঁট কামড়ে ছিড়ল বন্ধু মদে বেসামাল হয়ে কামড়া কামড়ি করতে গিয়ে বন্ধুর ঠোঁট ছিড়ে ফেলল বন্ধু। মদের আসরে দুই বন্ধুর ঝামেলার জেরে এই ঘটনা ঘটেছে। হাবড়া থানার লোকনাথ সরনী এলাকার দুই বন্ধু পুজোর আনন্দে মদ খেতে খেতে এক বন্ধু আরেক বন্ধুকে পাশে ডেকে নিয়ে ঠোঁটে কামড়াতে থাকে। তখন বন্ধুর ঠোঁটের খুনসুটি থেকে বাঁচতে বন্ধুর ঠোঁটেই জোরে কামড় বসায়। কামড়ে ওই বন্ধুর ঠোঁটের নিচের অংশ ছিড়ে চলে আসে। অন্য বন্ধুরা চিৎকার শুনে কাছে গিয়ে দেখে মাটিতে পড়ে আছে ঠোঁট। রক্ত ঝরে জামা কাপড় ভিজেছে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে জখমকে ।
No comments:
Post a Comment