মহিলাদের ছবি বিকৃতির দায়ে গ্রেফতার যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 October 2017

মহিলাদের ছবি বিকৃতির দায়ে গ্রেফতার যুবক


মহিলাদের ছবি বিকৃতির দায়ে জগাছা থেকে ধরা হল এক যুবককে । ধৃতের নাম বিনোদ সোরেন (২২) । ধৃতের বাড়ি জগাছার সাতাশি এলাকায় । শনিবার রাতে ডোমজুড় থেকে ধরা হয় তাকে ।
   
কয়েকদিন আগে ছবির কারিকুরি করে স্কুলছাত্রী গৃহবধুর মুখের ছবি অন্য অশ্লীল ছবিতে বসিয়ে ভাইরাল করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য হাওড়ার জগাছায় ।

       হাওড়ার জগাছা থানা এলাকার ধাড়সা এলাকার বেশ কয়েকজন মহিলার অভিযোগ যে তাঁদের ছবি তুলে অন্য অশ্লীল ছবির সাথে জুড়ে দিয়ে গুগুলে ভাইরাল করে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে মোট ১৩ জন মহিলা অভিযোগ দায়ের করেন ।


সাইবার ক্রাইম বিভাগ  গুগুলের কাছে আই পি অ্যাড্রেস , এবং কোন অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে জানতে মেল করা হলে , গুগুলের তরফ থেকে পাঠানো বিবরণের ভিত্তিতেই গতকাল রাতে  গ্রেপ্তার করা হয় ঐ যুবককে ।
 রবিবার আদালতে পেশ করা হয় অভিযুক্ত যুবককে ।


সাইবার দুনিয়ায় বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় মহিলাদের নগ্ন বা অর্ধনগ্ন ছবি । সেইসব ছবিকে এডিট করে তার মুখের জায়গায় অন্যের  মুখ বসিয়ে দিয়েছিল ঐ যুবক এমনই অভিযোগ । ফেসবুক থেকেই মহিলাদের মুখের ছবিগুলি সম্ভবত সংগ্রহ করা হয় বলে প্রাথমিকভাবে অনুমান ।

No comments:

Post a Comment

Post Top Ad