
লিলুয়া হোমে তরুণী আত্মঘাতী। গত কাল রাতে ১৭ বছরের ঐ তরুণীর ঝুলন্ত দেহ বাথরুম থেকে উদ্ধার করা হয়। তরুণীর নাম সুপ্রীতা রায় । বাড়ি হাওড়ার নিলমনি মল্লিক লেনে । বেলুড় থানার পুলিশ তরুণীকে উদ্ধার করে জয়সোয়াল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করা হয়। এই ঘটনার পরে সাময়িকভাবে অন্যান্য আবাসিকদের মধ্যে উত্তেজনার সঞ্চার হয় । পরে পুলিশ এসে আবাসিকদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সম্ভবত মানসিক অবসাদেই আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান , তবে সবরকমের সম্ভাবনাই ক্ষতিয়ে দেখছে পুলিশ । ঘটনার তদন্ত করছে বেলুড় থানা । জগদ্ধাত্রী পূজোর মহা নবমীর দিনে এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া ।
No comments:
Post a Comment