রাতের বেলা বাড়ির পাশে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতে গিয়ে দুদিন ধরে নিখোঁজ থাকার পর যুবকের দেহ উদ্ধার। এলাকায় চাঞ্চল্য । ঘটনাটি অশোকনগর থানার কাঁকপুল কল্পতরু এলাকায়। গত শুক্রবার বিকালে কাজ থেকে এসে বাড়িতে খেয়ে প্রতিবশী একজন যুবক কে নিয়ে পাশেই মাছ ধরতে গিয়েছিল বিশ্বজিৎ শিল (৩৩)। রাত আটটা নাগাদ তার সাথে থাকা ওই যুবক মা ডাকতে আসলে বাড়ি চলে গেলেও বিশ্বজিৎ মাছ ধরতে থাকে। রাতে বাড়ি না ফিরলে রাতেই পরিবারের লোকজন খুঁজতে বেরোয় কিন্তুু খুঁজে পাওয়া যায় না বিশ্বজিতকে। শনিবার সকালে অশোকনগর থানায় নিখোঁজ অভিযোগ করলে পুলিশ সাথে সাথে জেলে এনে দুটো পুকুরে জাল দিয়ে খোঁজার চেষ্টা করে। রবিবার রাতে বন্ধুরা আবার পুকুরের পাশে ওই এলাকায় খুঁজতে গেলে দেখে পুকুরে ভাসছে একটি দেহ। সাথে সাথে অশোকনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দুদিন পরে কিভাবে ভেসে উঠলো দেহটি এবং না এর পেছনে অন্য কোন কারন আছে তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যে জিজ্ঞাদাবাদের জন্য একজনকে আটক করেছে। এই ঘটনায় রাতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খুন না জলে পরে মৃত্যু তদন্তে অশোকনগর থানা।
Post Top Ad
Monday, 13 November 2017
পুকুরের জলে ভেসে উঠল যুবকের দেহ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment