ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 November 2017

ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর


ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর।
সমীর রুদ্র,চাপড়া,নদিয়া: ছয় বছরের শিশুকন্যা কে ধর্ষণে  র অভিযোগে ১৪বছরের এক কিশোর কে গ্রেফতার করল চাপড়া থানার পুলিশ।ধৃতের নাম সুব্রত সাঁতরা,চাপড়া কিং এড ওয়ার্ড হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র।ঘটনাটি ঘটেছে চাপড়ার মালুমগাছা গ্রামে।
পুলিশ সুত্রে জানা গেছে, গত০৪/১১/২০১৭ তারিখে বাড়ির পাশে মাঠে খেলতে যায় ঐ শিশুটি।সেই সময় প্রতিবেশী কিশোর সুব্রত সাঁতরা মেয়েটিকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।এই ঘটনা বাড়িতে  জানালে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্ত কিশোর।

মেয়েটি বাড়ি ফিরে ভয়ে সমস্ত ঘটনা চেপে যায়।কিন্তু রাতে খেতে বসার সময় শিশুটির গোপনাঙ্গ দিয়ে রক্ত ক্ষরণ হওয়ায় বিষয়টি মায়ের নজরে আসে। মেয়েটির মা জিজ্ঞেস করলে সে জানায় খেলতে গিয়ে লেগেছে। এরপরই মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের চিকিত্সক মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বলে জানান।

মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার কথা স্বীকার করে।মেয়ের মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর মেয়েটির বাবা সুব্রতর বিরুদ্ধে চাপড়া থানায় লিখিত অভিযোগ  দায়ের করেন।
 আজ সকালে সুব্রত কে বাড়ি থেকে গ্রেফতার করে চাপড়া থানার পুলিশ।আগামী কাল তাকে কোর্টে তোলা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad