মোটর সাইকেল চুরি চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করল নৈহাটি থানার পুলিশ। উদ্ধার হয়েছে চারটি চুরি যাওয়া বাইক। সুব্রত বিশ্বাস ও সৌরভ মন্ডল নামে এই দুই বাইক চোর কালিনারায়নপুর ও চাপরা র বাসিন্দা। নৈহাটি থানা এলাকায় ঘর ভাড়া করে থাকতো এরা। এখান থেকেই নৈহাটি বীজপুর জগদ্দল থানা এলাকায় তারা তাদের অপারেশন চালাতো।
বেশ কিছুদিন ধরেই নৈহাটি থানা সহ পার্শ্ববর্তী থানা গুলিতে বাইক চুরির অভিযোগ আসছিল। সেই অভিযোগের তদন্তে নেমে অমরজিত যাদব নামে একজনকে গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই দুজনের নাম জানতে পেরে গ্রেপ্তার করে।এই চক্রের সাথে আর কে কে যুক্ত আছে তারই খোঁজ চালাচ্ছে পুলিশ ।

No comments:
Post a Comment