মালদা,১৯ নভম্বরঃ লরির ধাক্কায় মৃত এক আহত এক বাইক আরোহী। রবিবার সকাল এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার বাধাপুকুর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। চালক ও খালাসী পলাতক। আহতর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশ জানিয়েছে,মৃত মহিলার নাম চৈতালী দাস(২৩) এবং আহত বাইক আরোহীর নাম প্রজা ঘোষ(২৭)। বাড়ি ব্যারাক কলোনি এলাকায়।
জানাযায়,মোটর বাইকে চেপে মালদা শহরের দিকে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক উল্টে গেলে বাইক থেকে রাস্তায় পরে যায় মহিলা। এরপর একটি লরি তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মারা যায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আহতকে চিকিৎসার ব্যাবস্থা করেন। কি করে দুর্ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

No comments:
Post a Comment