ডেঙ্গির থাবা অশোকনগরে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 November 2017

ডেঙ্গির থাবা অশোকনগরে

ফের ডেঙ্গুজ্বরের থাবা অশোকনগরে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতের নাম অনিমা মন্ডল(৩৩)। অশোকনগর ছয় নম্বর ওয়ার্ডের বাগপারা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। বারাসাতের বেসরকারী নাসিংহোমে শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ তার মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া ।
পরিবার সুত্রে খবর, গত ১৬ দিন ধরে জ্বর ছিল তার । প্রথমে ২৬-১০-১৭ অশোকনগর হাসপাতাল পরে আর জি কর  হাসপাতাল ভর্তি করা হয় ঐ গৃহবধূকে। এরপর ভালো চিকিৎসার জন্য বারাসাতের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় ।গত দুদিন বারাসাতের বেসরকারি হাসপাতালেই চিকিৎসা চলছিলো। আজ ১১:৩০ নাগাদ মারা যায় । death certificate e ডেঙ্গু উল্লেখ রয়েছে বলে দাবি পরিবারের।

No comments:

Post a Comment

Post Top Ad