অপহরণের হুমকি মেসেজে পুলিশ পাহারায় গৃহবন্দী বারাসতের এক পরিবার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 November 2017

অপহরণের হুমকি মেসেজে পুলিশ পাহারায় গৃহবন্দী বারাসতের এক পরিবার



গত ১৬ই অক্টোবর বারাসাত ডাকবাংলো এলাকার শ্রাবনী অ্যাপটমেন্টের  রনজিৎ রায়ের মোবাইলে একটি এস এম এস আসে এক লক্ষ টাকা দিতে হবে নইলে পাঁচ বছরের ছেলেকে অপহরন করা হবে।  তার পরেই রনজিৎ রায় ও তার স্ত্রী সুস্মিতা রায় বারাসাত পুলিশের দারস্হ হয়। পাঁচ বছরুর ছেলে মোহন রায় বারাসাতের একটি ইংলিশ মিডিয়াম ইস্কুলে পরাশুনা করে। 
এস এম এস আসার পরের থেকে বাড়িতে সব সময় পুলিশী  পাহারায় রয়েছে রায় পরিবার। পুলিশ থাকা সত্বেও আরো কয়েক বার হুমকি এসএমএস এসেছে কিন্তুু যখনি ফোন করা হচ্ছে নম্বরটি সুইচ অফ বলছে। যার ফলে আরো আতঙ্কিত হয়ে পরছে পরিবার। অফিস যাওয়া থেকে দরকারী কাজে সব সময় পুলিশী  পাহারায় থাকতে হচ্ছে রায় পরিবারের। এই ঘটনার পর থেকে বাচ্চাটির স্কুল যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে।  এতো দিন হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাইকে চিহ্নিত করতে পারেনি এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত থাকতে পারে।  যার ফলে সকাল থেকে রাত সব সময় আতঙ্কের ভেতরে দিন কাটছে রায় পরিবারের। 

No comments:

Post a Comment

Post Top Ad