নিজস্ব সংবাদদাতা, বনগাঁ:
বিদ্যালয়ে স্কুল শিক্ষকের নৃশংস আচরণের শিকার হল এক নাবালক ছাত্র। টিফিন শেষ হলে পরের পিরিয়ডে ক্লাসে ঢুকতে কয়েক মিনিট দেরি হয়েছিল বলে সৌভিক ঘোষ নামে ষষ্ট শ্রেণীর এক ছাত্রকে বেধড়ক মারধর করলেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক । উত্তর ২৪ পরগনার বনগাঁর ছয়ঘড়িয়া রাখালদাস উচ্চ বিদ্যালয়ের ঘটনা ।
ছাত্রের হাত ,পা ও গায়ে বেত দিয়ে বেধরক মারধর করা হয় । এমনকি মাথায় এবং কানেও থাপ্পর কশানো হয় । আহত ছাত্র বছর বারোর সৌভিক এখন বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন । বনগাঁর জয়পুর ঘোষপাড়ার বাসিন্দা সৌভিকের বাবা পেশায় গাড়ি চালক সমরজিৎ ঘোষ । বৃহস্পতিবার রাতে বনগাঁ থানায় অভিযুক্ত শিক্ষক দেবাশিস মন্ডলের নামে উপযুক্ত শাস্তির আবেদন করে লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ ।অভিযুক্ত সহকারি প্রধান শিক্ষক দেবাশিস বাবুর বিরুদ্ধে এর আগেও একাধিক ছাত্রকে শাস্তির নামে মারধরের অভিযোগও তুলেছেন আক্রান্ত ছাত্রের বাবা সমরজিৎ ।

No comments:
Post a Comment