বিজেপির উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা আসানসোল জামুরিয়া থানার চাঁদামোড়ে।জানা গিয়েছে কোলকাতায় বিজেপি যুব মোর্চার নেতা গ্রেফতারের প্রতিবাদে এদিন চাঁদামোড়ে অবরোধ কর্মসূচি করতে যাচ্ছিল বিজেপির কর্মী সমর্থকেরা। অভিযোগ যাবার সময় চাঁদামোড়ের কাছে পুলিশের সামনেই তৃণমূলের কর্মী সমর্থকেরা বিজেপির উপর হামলা চালায়। তাদের মারধর করে বলে অভিযোগ। ব্যানার ছিঁড়ে ফেলে দেয় বলেও অভিযোগ। এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে জামুরিয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।
Post Top Ad
Saturday, 18 November 2017
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment