স্বরূপনগরে গণধোলাই - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 November 2017

স্বরূপনগরে গণধোলাই

হাতে নাতে দুই সাইকেল চোর কে ধরে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখল গ্রামবাসীরা।খবর পেয়ে দুই সাইকেল চোরকে ক্ষিপ্ত গ্রাম বাসীদের হাত থেকে উদ্ধার করে পুলিস। এই ঘটনায় স্বরূপনগরের সীমান্তবর্তী স্বরূপদহ গ্রামে চাঞ্চল্য।
স্বরূপদহ গ্রামে ওলিউল গাজী নামে এক ব্যাক্তি চোরাই সাইকেল কিনে বাংলাদেশে বিক্রি করত। আজ তার বাড়ি থেকে এলাকার এক ব্যাক্তির একটি সাইকেল পাওয়া যায়। তখন গ্রামবাসীরা চাপ দিতেই সে স্বীকার করতেই ওলিউল গাজী ও তার সাকরেদ বাংলাদেশি সাদ্দাম মল্লিককে কে ধরে গন ধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পুলিস গিয়ে দু জন কে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে স্বরূপনগর থানার পুলিস।

No comments:

Post a Comment

Post Top Ad