বিজেপি সভায় শাসকদলের হামলা।এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার ভেকুটিয়া ১-নম্বর গ্রামপঞ্চায়েত এর অন্তর্গত ভীমকাটা গ্রামে ২৫ নম্বর বুথে গত কাল রাত্রিতে বিজেপি বুথ মিটিং চলছিলো। অভিযোগ সেই সময় ওই বাড়ি ঘিরে বিজেপি কর্মিদের উপরে লাঠি,শটা নিয়ে আক্রমণ চালায় টিএমসি কর্মীরা। অতর্কিত আক্রমনে আট বিজেপি কর্মী আহত হয়।তাদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিন জন এর অবস্থা আসনকাজনক হওয়ায় তাদের তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয়।
ঘটনায় মোট ৮ জন আহত হয়েছে। তার মধ্যে ৩ জনকে তমলুক জেলা হাসপাতাল পাঠানো হয়েছে। বাকিদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেজেপি সমর্থকদের তিনটি বাইক ভাঙ্গচুর করা হয়েছে বলে অভিযোগ।তৃণমূল নেতা সেক আমিরুলের নেতৃতে প্রায় চল্লিশ জন তৃণমূল কর্মীরা ভাঙ্গচুর ও মারধর করে বলে অভিযোগ।
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল নেতৃত্বর।ভীমকাটা গ্রামের বিজেপির দক্ষিন মন্ডল সভাপতি সমীর অগস্তির জানান, গতকাল এলাকায় যখন আমরা মিটিং করছিলাম সেই সময় স্থানিয় তৃণমূলের ব্লক সভাপতি সেখ আমিরুল ও তার দলবল আমাদের উপর হামলা চালায়। ভয়ে মিটিং এ উপস্থিত কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। অনেকেই ভয়ে লুকিয়ে পড়ে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। আমাদের প্রায় ৮ জন আহত হয় তাদের স্থানিয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ সকালে ৩ জনকে তমলুক পাঠানো হয়েছে।আমরা বিষয়টি আমরা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।


No comments:
Post a Comment