গৌরব দেবনাথ,বনগাঁঃ দীর্ঘদিন ধরে বনগাঁ এলাকার বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন ও লোকাল কেবল চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে অভিনয় শিখিয়ে একশো শতাংশ কাজের সুবিধা বলে প্রতারনা করছিল সবার সাথে। অভিযুক্ত সুকুমার রায় (আকাশ) বাড়ি বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানা এলাকায়।
প্রশাসন সুত্রে খবর দির্ঘ দিন ধরে এই প্রতারনার ফাঁদ পেতে মহিলাদের থেকে টাকা আদায় করতো এবং বিয়ের প্রস্তাব দিত। নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে বনগাঁ থানার পুলিশ তদন্তে নামে। এবং এক মহিলা কনস্টবল অভিনয়ে আগ্রহী বলে তাকে ফোন করে। কয়েকদিন ভালো ভালো কথা বলার পর মঙ্গলবার বিরাটিতে দেবের সুটিং আছে বলে মহিলা কনস্টবলকে ডাকে। সেই মতো পুলিশের সমস্ত টিম সেখানে গিয়ে পৌছায়। অভিযুক্ত সুকুমার রায় মহিলাকে প্রথম দেখেই তাকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে তাকে সিনেমায় সুযোগ করে দেওয়া হবে। পরে সুযোগ বুঝে তাকে গ্রেফতার করা হয়। রাতেই পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করেছে বলে খবর। পুলিশের প্রাথমিক অনুমান বিয়ের নাম করে হয়তো নারি পাচারের সাথে যুক্ত থাকতে পারে। তাই বুধবার অভিযুক্ত কে বনগাঁ আদালতে তোলা হলে জিঙ্গাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেপাজত চাওয়া হয়।
No comments:
Post a Comment