বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদহের বাসযাত্রীরা। সোমবার সন্ধ্যা ৭-২০ মিনিট নাগাদ শিয়ালদহের এম জি রোডের সংযোগস্থল খান্না মোটর ট্রেনিং স্কুলের সামনে হঠাৎই হাওড়াগামী ২৩৯/বি রুটের ডব্লিউ বি০৭—জে৪৭৪২নং এর একটি বাসে আগুন লেগে যায়। চালক এতে হতভম্ব হয়ে পরে। যাত্রীরা হুড়োহুড়ি করে বাস থেকে নেমে আসে। স্থানীয় অটোচালক রাজা প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে এসে আগুন নেভানো র কাজে হাত লাগায়। তাকে জল দিয়ে সহযোগিতা করে খান্না মোটর ট্রেনিং স্কুল ও স্বপ্নলোক মিষ্টান্ন ভান্ডার। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন স্থানীয় মুচিপাড়া থানার ও সি প্রদীপ কুমার দাস ও শিয়ালদহ ট্রাফিক গার্ড এড় ও সি জীবন কুমার দত্ত,মুচিপাড়া থানার সার্জেণ্ট অভিজিৎ চ্যাটার্জী প্রমুখ। পড়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। অটোচালক রাজার জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোয় উপস্থিত সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ। স্থানীয় থানার ভূমিকাতেও খুশি উপস্থিত সকলে।
Post Top Ad
Tuesday, 21 November 2017
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment