গ্যাস সিলিন্ডার ফেটে আহত ২০ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 November 2017

গ্যাস সিলিন্ডার ফেটে আহত ২০



মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার পাঁচথুপি গ্রামের মোকাম পাড়া এলাকায় সোমবার সন্ধ্যায় রুমাই খাঁ এর বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আহত 20 জন। আহতদের মধ্যে ২জন শিশু, ৬জন মহিলা সহ আরো ১২ জন। জনা গেছে আজ সন্ধ্যায় চা করার জন্য রান্না ঘড়ে গিয়েছিলেন রুমাই খাঁ এর মা। কোনও কারণবশত গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে। ওপেনে আগুন দিতেই রান্না ঘড়ে আগুন লেগে যায়। রান্না ঘড় থেকে ছুটে বেরিয়ে এসে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে প্রতিবেশী যুবকরা ছুটে আসে। আর তখনই গ্যাস সিলিন্ডার ফেটে যায়। আহত হয় বেশ কয়েক জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বড়ঞা হাসপাতালে নিয়ে যান সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করে সকলকেই কান্দি মহকুমার হাসপাতালে স্থানান্তরিত করে। এলাকাবাসীরাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে বড়ঞা থানার পুলিশ। 

No comments:

Post a Comment

Post Top Ad