শিশু অধিকারে আলোচনা সভা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 November 2017

শিশু অধিকারে আলোচনা সভা

আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে আজ কাজলা জনকল্যান সমিতির সভাগৃহে এলাকার কিশোরীদের নিয়ে 'বাল্যবিবাহ  প্রতিরোধ ও কন্যাশ্রী প্রকল্প' বিষয়ে আলোচনা  হলো. আলোচনা সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সমাজ কল্যাণ আধিকারিক শ্রী পূর্ণেন্দু পৌরাণিক , কাঁথি মহিলা থানার ওসি সুচরিতা মন্ডল, কাজলা জনকল্যান সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, আশিস মাইতি, বিজন মাইতি, খগেন্দ্রনাথ দাস, গৌরসুন্দর দাস, কাজলা জনকল্যাণ সমিতির কো-অর্ডিনেটর বিবেকানন্দ সাহু, প্রমুখ. কাজলা জনকল্যান সমিতির সম্পাদক  স্বপন পণ্ডা মহোদয় শুরুতে বাল্যবিবাহ সংক্রান্ত কয়েকটি ঘটনা তুলে ধরে আজকের আলোচনার সঞ্চালনা করেন. জেলা সমাজকল্যাণ আধিকারিক শ্রী পূর্ণেন্দু পৌরাণিক মহোদয় বলেন বাল্যবিবাহ প্রতিরোধ গড়ে তুলতে হলে সবাইকে স্কুলমুখী করতে হবে. বাল্যবিবাহ প্রতিরোধের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যুগান্তকারী প্রকল্প 'কন্যাশ্রী' চালু রয়েছে. জেলা প্রশাসনের   উদ্যোগে 14 থেকে 18 বছর ও সদ্য 18 উতীর্ণ মেয়েদের কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে. এতৎসত্ত্বেও দেখা যাচ্ছে নিয়মিত বাল্যবিবাহের ঘটনা  ঘটছে. প্রশাসনের কাছে কাজলা জনকল্যান সমিতির মতো বিভিন্ন বেসরকারি সংস্থাগুলি নিয়মিত বাল্যবিবাহের  খবর  দিয়ে থাকেন. সেই অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়. উপস্থিত মেয়েদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে  বিস্তারিত আলোচনা করেন. সবাইকে নিজনিজ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্য হওয়ার আহবান জানান. তিনি এও বলেন প্রতিটি ব্লকের শিশু সুরক্ষা কমিটি ও গ্রাম স্তরের শিশু সুরক্ষা কমিটিগুলিকে আরো সক্রিয় করে তোলার উদ্যোগ নিতে বলেন. কাঁথি মহিলা থানার ওসি চিত্রলেখা  মণ্ডল বাল্যবিবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন. আলোচনা সভায় প্রায় 150জন কিশোরী উপস্থিত অংশগ্রহন করে. আলোচনা সভা পরিচালনা করেন তপোবন শিশু আবাসের সুপার দীপালি নন্দী.  সব শেষে কাজলা জনকল্যান সমিতির সম্পাদক স্বপন পণ্ডা মহোদয়  বাল্যবিবাহ প্রতিরোধের জন্য কাজলা, হীনচি, সারদা এলাকায় মেয়েদের নিয়ে একটি সুরক্ষা কমিটি গঠন করে  সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন.

No comments:

Post a Comment

Post Top Ad