দুর্নীতির অভিযোগে আরামবাগ থানার এক সাব ইনেস্পেক্টর (এসআই) বহিষ্কার হলেন। ওই (এসআই) এর নাম অমলকৃষ্ণ সাউ ।
সূত্রের খবর আরামবাগ থানায়
কর্তব্যরত ওই সাব ইনেস্পেক্টর এর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ জমা পড়তে থাকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। বিষয়টি জেনেও সাবধান হননি অমলবাবু।
অর্থের বিনিময়ে প্রশাসনিক সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া থেকে শুরু করে একাধিক বিষয়ে অভিযোগ জমা পড়ে তার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এই বিষয়ে প্রকাশ্যে কেউ
মুখ খুলতে চাননি।
হুগলি জেলার (গ্রামীণ ) পুলিশ সুপার সুকেশ জৈন
সাংবাদিকদের জানিয়েছেন, প্রশাসনিক কারনে ওনাকে
সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।




No comments:
Post a Comment