দেখুন মিছিলে রণক্ষেত্র দাদপুর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 November 2017

দেখুন মিছিলে রণক্ষেত্র দাদপুর


কংগ্রেস- সি.পি.এমের যৌথ মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠলো তৃনমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সোমবার বিকালে মুর্শিদাবাদে রেজিনগর থানার দাদপুর এলাকার এই ঘটনায় আহত হয় কংগ্রেস ও সি.পি.এমের ৫ জন কর্মী ও সমর্থক। ঘটনার প্রতিবাদে রেজিনগরে দীর্ঘ সময়ের জন্য ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় কংগ্রেস ও সি.পি.এমের পক্ষ থেকে। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেজিনগর থানার পুলিশ।
অভিযোগ- দিন কয়েক আগে এলাকার এক সি.পি.এম. কর্মীকে মারধোর করে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরই প্রতিবাদে কংগ্রেস নেতা হুমায়ুন কবীরের নেতৃত্বে সি.পি.এম ও কংগ্রেসের পক্ষ থেকে যৌথ মিছিলের আয়োজন করা হয় সোমবার বিকালে। মিছিল চলাকালীন বাঁশ, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। অন্যদিকে ওই এলাকায় তৃনমূলের প্রস্তুতি সভায় হামলা চালানোর অভিযোগ রয়েছে কংগ্রেস ও সি.পি.এমের বিরুদ্ধে। সোমবার বিকালের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘটনাস্থলে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments:

Post a Comment

Post Top Ad