‘আম আদমি পার্টি’র (আপ) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ৭০ বছরে যা করতে পারেনি, বিজেপি তা ৩ বছরে করেছে।’
আম আদমি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে দিল্লির রামলীলা ময়দানে গতকাল (রোববার) এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
অরবিন্দ
কেজরিওয়াল দিল্লিতে ক্ষমতাসীন কেন্দ্রীয় বিজেপি সরকার সাম্প্রদায়িক
রাজনীতির মাধ্যমে পাকিস্তানের স্বার্থ রক্ষার কাজ করছে বলে অভিযোগ করেন।
কেজরিওয়াল
বলেন, "দেশ খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে হিন্দু-মুসলিমের মধ্যে
লড়িয়ে দিয়ে দেশকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে। হিন্দু-মুসলমানের নামে ভারতকে
বিভক্ত করাই পাকিস্তানের সবচেয়ে বড় উদেশ্য ও স্বপ্ন।"
তিনি
বিজেপি’র বিরুদ্ধে পরোক্ষভাবে আক্রমণ করে বলেন, "যেসব লোক দেশকে
হিন্দু-মুসলিমের নামে বিভক্ত করছে, তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা
আইএসআইয়ের এজেন্ট এবং দেশপ্রেমের চোলা (পোশাক) পরিধান করা দেশদ্রোহী।"
কেজরিওয়াল বলেন, "দেশকে ভাঙার যে কাজ আইএসআই ৭০ বছরেও করতে পারেনি, বিজেপি সেই কাজ তিন বছরেই করে ফেলেছে।"
বিজেপিশাসিত
গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচন সম্পর্কে বিজেপি সরকারকে ছুঁড়ে ফেলে
দেয়ার সময় এসেছে মন্তব্য করে তিনি বলেন, "যেখানে মনে হবে আম আদমি পার্টি
জিততে পারে, সেখানে আম আদমি পার্টিকে ভোট দিন। যদি মনে হয় অন্য দল জিতবে,
তাহলে তাদেরকে ভোট দিন। বিজেপিকে পরাজিত করাই একমাত্র লক্ষ্য।"
সাবেক কংগ্রেস সরকারের মতো কেন্দ্রীয় বিজেপি সরকারও তিন বছরের মধ্যে দুর্নীতিতে কলঙ্কিত হয়েছে বলেও কেজরিওয়াল মন্তব্য করেন।
No comments:
Post a Comment