ব্রেকিংঃ ডাক্তারকে অপহরণ!গ্রেফতার ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 November 2017

ব্রেকিংঃ ডাক্তারকে অপহরণ!গ্রেফতার ১

                                   
দেবকুমার দে,গোপালনগর: ডাক্তারকে অপহরন করে টাকা দাবির অভিযোগে গ্রেপ্তার এক যুবক ৷
উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বিহারি এলাকার ঘটনা ৷ মনিমোহন বিশ্বাস এর অভিযোগ - মঙ্গলবার রাতে দিঘারি গ্রামে তার নিজের চেম্বার থেকে বেরিয়ে নিজের গাড়ি ড্রাইভ করে বাড়ির পথে রওনা হয় | কিছুদুর যেতেই সান্তীনগর এলাকার কাছে কয়েকজন যুবক তাকে হাত দেখিয়ে দার করায় ৷ মনিমোহন বিশ্বাস কিছু বুঝে ওঠার আগেই তার মুখ ও চোখ বেধে দুস্কৃতিরা নিজেদের গাড়িতে তোলে । এরপর অনেকটাই দুরে নিয়ে যায় নিজেদের গোপন ডেরায় ৷ সেখানে একটি অন্ধকার ঘরে তার উপর অত্যাচার করে ঐ অপহরন কারিরা ৷ তারকাছে ১ লক্ষ টাকাও দাবি করে তারা , না হলে তাকে প্রান নাশের হুমকি দেয় বলে অভিযোগ মনিমোহন বিশ্বাসের | এরপর ৪২ হাজার টাকায় রফা হয় অপহরন কারিদের সাথে , সেই মত বাড়িতে ফোন করেন অপহরন কারিরা , এরপর মনিমোহন বিশ্বাসের পরিবার গোপালনগর থানার দারস্ত হয় ৷ পুলিশ মোবাইলের নাম্বার ট্রাক করে মোঙ্গল সমাদ‍্যার নামে এক বেক্তিকে ভোর রাতেই আটক করে , ঐ মোঙ্গলকে জিঙ্গাসাবাদ করেই উদ্ধার করে মনিমোহন বিশ্বাসকে , যদিও সেই ডেরা থেকে আর কেউ গ্রেপ্তার হয়নি | এরপর মোঙ্গল সমাদ‍্যারকে গ্রেপ্তার করে পুলিশ | আজ তাকে পুলিশি হেপাজত চেয়ে আদালতে তোলা হয় ৷ আদালত ৫ দিনের পুলিশি হেপাজত মঞ্জুর করে ৷পুরো ঘটনার তদন্তে গোপালনগর থানার পুলিশ |

No comments:

Post a Comment

Post Top Ad