দেবকুমার দে,গাইঘাটাঃ ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকার ময়না এলাকার। এযেন সিনেমার গল্পকেও হার মানায়। রিতার বিবাহিত জীবন শুরুর পর থেকেই নানা কারনে শ্বাশুরি দেবী মন্ডলের সাথে নানা বিষয় নিয়ে অশান্তি লেগেছিলো। সব কিছু সহ্য করে এক ছেলে ও মেয়ে স্বামীকে নিয়ে সংসার করছিলো রিতা মন্ডল।
প্রতিবেশী দের অভিযোগ শ্বাশুরি মাঝে মাঝেই বৌমাকে মারতেন কারন তার ছেলের উপযুক্ত বৌমা হয়নি তাই তাড়িয়ে বা মেরে ফেলে নতুন বৌমা আনবে বাড়িতে। সোমবার দুফুরে রান্নাঘরে দুফুরে রান্না করার সময় পেছন থেকে কাপরে আগুন দিয়ে দেয় এবং গাঁয়ে কেরোসিন তেল দিয়ে দেয় বলে অভিযোগ প্রতিবেশী দের। স্ত্রী চিৎকার শুনে স্বামী তাকে ওপর থেকে লাফ দিয়ে বাঁচানোর চেষ্টা করলে দুজনেই আগুনে পুরে যায়। প্রতিবেশী দের চেষ্টায় স্হানীয় হাসপাতালে নিয়ে গেলে দুজনকে আরজিকর হাসপাতালে রেফার করা হয়। দুজন এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রিতার পরিবারের পক্ষো থেকে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্তে গাইঘাটা থানার পুলিশ।

No comments:
Post a Comment