নৃশংসতাঃ কুকুর পুড়িয়ে মারল অমানবিক অমানুষেরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 November 2017

নৃশংসতাঃ কুকুর পুড়িয়ে মারল অমানবিক অমানুষেরা


নৃশংসতার স্বীকার হল এক অবুঝ প্রাণী।লোভের গ্রাসে পুড়ে মরতে হল এক কুকুরকে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টা নাগাদ ৬ টা কুকুরকে পুড়িয়ে মারা হলো । কুকুরগুলো বারাসতের মালঞ্চ রোড মালিরবাগানের একটি গোয়াল ঘরে ঘুমাচ্ছিল । অভিযোগ , শত্রুতা করে পাশ্ববর্তী কেউ ওই গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয় । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।
বারাসত পুরসভার ৩ নং ওয়ার্ড এর এই জায়গাটি নিয়ে পাশের বাড়ির সঙ্গে দীর্ঘদিন গন্ডগোল চলছে । এক বিধবা মহিলা কয়েকটি গরু পুষে কোনও রকম সংসার চালান । এই বৃদ্ধাকে ওই জমি থেকে উচ্ছেদ করে এলাকার কয়েকজন ছেলে মিলে ওই জায়গায় ফ্ল্যাট করার জন্য দীর্ঘ দিন ধরে ওই বৃদ্ধাকে হুমকি দিয়ে আসছে । তাঁর পরিনতি কি এমন ঘটনা । বৃদ্ধা এলাকার কয়েকজনের নামে থানায় অভিযোগ জানাতে গিয়েছেন । অভিযোগ , ঘটনার সময় এলাকার কয়েকজন যুবক নাকি জলন্ত দৃশ্য দেখে হাসাহাসি করছিলেন।

দেখুন সেই চাঞ্চল্যকর ভিডিও......

No comments:

Post a Comment

Post Top Ad