কোলাঘাট থেকে অপহৃতা নাবালিকা উদ্ধার কোয়েম্বাটুরে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 November 2017

কোলাঘাট থেকে অপহৃতা নাবালিকা উদ্ধার কোয়েম্বাটুরে

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার মানুয়া গ্রামের দশম শ্রেণীর ছাত্রী মধুরিমা মাঝি(১৫) গত ৭ই অক্টোবর স্কূল যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। পরিবার এর লোকজন ৮ তারিখ কোলাঘাট বিট হাউস থানায় অভিযোগ জানায়। কোলাঘাট থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে পাশের রামচন্দ্রপুর গ্রামের যুবক মানস মাইতি(১৯) তাকে নিয়ে পালিয়েছে। কোলাঘাট থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে ওই মানস ওই নাবালিকা ছাত্রী মধুরিমাকে তামিলনাড়ু রাজ্যের কোযেম্বটুর পি সি স্ট্রীট নিয়ে গিয়ে এ সোনার দোকানে কাজ করছে। মোবাইল টাওয়ার লোকেশান দেখে কোলাঘাট থানার পুলিশ এর একটি দল ৩১ তারিখ ট্রেন এ করে কোযেম্বটুর এ রওনা দেয়। গতকাল কোলাঘাট থানার পুলিশ কোযেম্বটুর থানার যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত মানসকে সোনার দোকনে কাজ করা অবস্থায় ধরে ফেলে এবং ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে। গতকালই কোযেম্বটুর আদলত দুজনকে তোলা হলে বিচারক ট্রানজিট রিমান্ড এ পূর্ব মেদিনীপুর জেলা আদলত এ তোলার নির্দেশ দেন। এর পরেই কোলাঘাট থানার পুলিশ কোযেম্বটুর থেকে কন্যাকুমারী হাওড়া সুপার ফাস্ট গুরুদেব এক্সপ্রেস ট্রেন এ করে কোলাঘাট নামে। আজই দুজন কে তমলুক জেলা আদলতে তোলা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad