বেপরোয়া গতিতে আক্রান্ত চার মাসের শিশু !! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 November 2017

বেপরোয়া গতিতে আক্রান্ত চার মাসের শিশু !!

হাবড়ায় দূর্ঘটনার কবলে চার মাসের শিশু। অটো উল্টে গিয়েই ঘটে বিপত্তি। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, তিনজন যাত্রী নিয়ে একটি অটো রবিবার দুপুর ১টা নাগাদ হাবড়া থেকে নগরউখরার দিকে যাচ্ছিল। অটোর ভিতরেই মায়ের কোলেই ছিল চার মাসের শিশুকন্যা। হাবরা থানা লাগোয়া পেট্রোল পাম্পের সামনে থেকে অটোটি ঘোরানোর সময় হঠাৎ করেই সামনে চলে আসে মোটরবাইক। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি। স্থানীয়রাই দ্রুত অটোটিকে তুলে উদ্ধার করে শিশুটিকে। হাবরা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে কলকাতায় স্থানান্তর করেন চিকিৎসকেরা। হাবড়া পৌরসভার পৌরপ্রধান নীলিমেশ দাস জানিয়েছেন বেপোরোয়া অটো রুখতে প্রশাসন সব রকমের ব্যবস্থা নিচ্ছে।
ঘটনাস্থল থেকে অটোটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। অথোরিয়াম চালকও গুরুতর আহত অবস্থায় হাবরা হাসপাতালে চিকিৎসাধীন।
https://youtu.be/5t6nH3jusyE

No comments:

Post a Comment

Post Top Ad