আখের ক্ষেতে তান্ডব চালালো কারা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 November 2017

আখের ক্ষেতে তান্ডব চালালো কারা?

খেতের থেকে আখ কেটে খাওয়ায় বাবার কাছে নালিশ করাতে, খেতের অর্ধেক নষ্ট করে দেবার অভিযোগ।ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বাগদা হেলেঞ্চা মন্ডপ ঘাটা এলাকার ঘটনা। ভাগের জমিতে আখ চাষ করে ছিলেন ওই এলাকার সুনিল বিশ্বাস ও সুধাংশু হওলাদার  ।  বেশ কিছুদিন ধরে তারা লক্ষ্য করছিলো খেত থেকে কেউ আখ কেটে খেয়ে নিচ্ছে। এরপরেই তারা হাতে নাতে ধরে ফেলে ওই এলাকার যুবক বাপি বিশ্বাসকে। যুবককে বকাবকি করে তার বাবার কাছে ছেলের এই ঘটনা নালিশ জানায় সুনিল বিশ্বাস। 
রবিবার সকালে আখ খেতে গিয়ে দেখেন তার জমির অর্ধেকের বেশী আখ কেটে নষ্ট করে দিয়েছে।
সুনিল বিশ্বাসের অভিযোগ বাপির বাবার কাছে নালিশ করাতেই বাপি এই কাজ করেছে। এই অভিযোগ্য বাগদা থানায় অভিযোগ দায়ের করে ।  ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ। প্রায় পনেরো হাজার টাকার আঁখ কেটে নষ্ট করে দিয়েছে বলে জানায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad