স্বামী ও শ্বশুরবাড়ির লোকের অত্যাচার সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করল এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ধারিন্দা এলাকায়। আহত গৃহবধূরর নাম শিলা পন্ডা। বয়স ৪২। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পারিবারিক অশান্তির কারনে শিলা নিজের বাড়িতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে প্রতিবেশীরা দেখতে পেয়ে গৃহবধূকে অগ্নিদগ্ধ অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।ওই গৃহবধূর শরীর ৫০ শতাংশ অগ্নিদগ্ধ।তবে এখনও পর্যন্ত কোনও অভিযোগ গৃহবধূর বাড়ি থেকে করা হয়নি।

No comments:
Post a Comment