বিশ্বজিৎ দেবনাথঃ উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে চলছে ডেঙ্গু ও অজানা জ্বরের মৃত্যু মিছিল। তারি মাঝে হাবড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে শ্রীপুর এলাকায় সোমেন সরকারের পরিবারের তার স্ত্রী সুমিএা সরকার ও তাদের দুই সন্তান সুরজ সরকার ১০ ও সিমন্তনী সরকার ৭ । তাদের চারজনের শরীরে দীর্ঘ একমাস যাবত তাদের শরীরে রাতে জ্বর আসছে এবং মাথা যন্ত্রণা এবং ছোট মাকড়সা জাতীয় লাল রঙের এক রকম পোকা কামড়ানোর পরেই সারে গাঁয়ে চুলকানি মতো হয়ে ঘাঁ হয়ে ফুটো হয়ে যাচ্ছে। এতেই আতঙ্ক সৃষ্টি হয়েছে সরকার পরিবারে। ইতিমধ্যে তারা হাবড়া হাসপাতালে এসে চিকিৎসা করছে। কিন্তুু হাসপাতাল থেকে চুলকানির ওষুধ দিয়েই দায় সেরে রেখেছে।
এই ঘটনা নিয়ে হাবড়ার এক চিকিত্সক দিপক কুন্ডু যানান ছবিতে দেখে মনে হচ্ছে স্ক্রাব টাইফাসের মতোই এদের শরীরের ঘাঁ গুলো দেখে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। এই সমস্ত রোগ মূলত পোকা মাকড়ের কামর ও ময়লা আবর্জনা থেকে এর জীবানু তৈরি হয়। কিন্তুু চিকিৎসা আছে এই রোগে সঠিক সময়ে ধরা পরলে। পাশাপাশি নিজেকেও একটু সতর্ক থাকতে হবে। এলাকার পৌরসভার নজরদারি সাফাই পরিষেবা নেই বললেই চলে। এই বিষয়ে ওই এলাকার জনপ্রতিনিধী অশোক সাহার সাথে যোগাযোগ করলে মুখ খুলতে চায়নি।

No comments:
Post a Comment