মুকুলের নিশানায় এবার মমতা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 November 2017

মুকুলের নিশানায় এবার মমতা?


মুকুল রায়ের এবার নিশানা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক সাংবাদিক বৈঠক থেকে বলেন, আমাকে কেউ কোনও আইনি নোটিস দেয়নি।রাজ্যকে একমাসের মধ্যে জবাব দিতে হবে।আমি দিল্লি হাইকোর্টে মামলা করেছি।আমার কথায় সত্যতা ছিল বলেই আবেদন করেছে।নেতা-সাংবাদিক সবার ফোন ট্যাপ হচ্ছে।শনিবার সদ্য বিজেপিতে আগত মুকুল রায়ের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয় সহ অন্যান্য বিজেপি কর্মীবৃন্দ।

২০১৩ সালে বিশ্ববাংলার ট্রেডমার্ক চেয়ে হলফনামা জমা দেয় অভিষেক ।ওই ট্রেডমার্কও অভিষেকের ছিল। জাগো বাংলা ট্রেডমার্কও সরকারের নয়। আমি বলার পর মালিকানা প্রত্যাহারের আর্জি। বিশ্ববাংলা ছাড়া জাগো বাংলা এবং মা, মাটি মানুষের ট্রেডমার্কও অভিষেকের নামে।মুকুল বাবুর বক্তব্যের পর  বিভিন্ন রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়ে গিয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad