নিজের বাড়ির সামনের জায়গা ফাঁকা করতে আদালতে অভিযোগ করেছিল বাড়ির কর্তা কিন্তু হলো ঠিক তার উল্টো। নিজেরই ঘরই ভাঙ্গল পি ডব্লু ডির কর্তারা l ঘটনায় মাথায় হাত বাড়ির কর্তার। প্রায় পঞ্চাশ বছর ধরে হেলেঞ্চা বাগদা রোডের কাটাখালী এলাকায় রাস্তার পাশে দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন শংকর বিশ্বাস । কিন্তুু হটাৎ করে কিছুদিন আগে পি ডব্লু ডির আধিকারিক ও বাগদা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে দোকান উচ্ছেদ করতে চায় । স্হানীয় বাসিন্দাদের অভিযোগ দোকানের পেছনে শেফালী রায় বাড়ি । বাড়ির সামনে ফাঁকা করতে হাইকোর্টে মামলা করে শেফালী দেবী। আদালত শংকর বিশ্বাসের দোকান ভাঙ্গার নির্দেশ দেওয়াতে পি ডব্লু ডি অথরিটির ভেঙ্গে দেয় ।শংকর বিশ্বাসও শেফালী রায় এর বিরুদ্ধে আদালতে অভিযোগ করে বলেন শেফালী রায়ও পি ডব্লু ডির জায়গায় পাকা ঘর করে আছে ।সেই অভিযোগের ভিত্তিতে আদালত শেফালী রায় এর ঘড় ভেঙ্গে দেবার নির্দেশ দেয় পি ডব্লু ডির আধিকারিক ও বাগদা থানার বিশাল পুলিশ বাহিনী শনিবার শেফালী রায়ের ঘড় ভেঙ্গে দেয় ।
স্থানীয় বাসিন্দা পুলিন রায জানায় এই বাড়ির মালিক শেফালী রায় শংকর বিশ্বাসকে উচ্ছেদ করতে গিয়ে নিজেই উচ্ছেদ হতে বসেছে এই ঘটনায় পুলিশ সহো পি ডব্লু ডির আধিকারিকদের তেমন কোণ রোষের মুখে পড়তে হয় নি ।
স্থানীয় বাসিন্দা পুলিন রায জানায় এই বাড়ির মালিক শেফালী রায় শংকর বিশ্বাসকে উচ্ছেদ করতে গিয়ে নিজেই উচ্ছেদ হতে বসেছে এই ঘটনায় পুলিশ সহো পি ডব্লু ডির আধিকারিকদের তেমন কোণ রোষের মুখে পড়তে হয় নি ।

No comments:
Post a Comment