রাস্তার বেহাল অবস্থা, রাস্তা কেটে বিক্ষোভ এলাকাবাসীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 November 2017

রাস্তার বেহাল অবস্থা, রাস্তা কেটে বিক্ষোভ এলাকাবাসীর



নন্দীগ্রাম: নন্দীগ্রাম আছে নন্দীগ্রামেই। নন্দীগ্রাম ঘটনার সময় এলাকার মানুষ যেভাবে রাস্তা কেটে বিক্ষোভ দেখিয়েছিল ঠিক সেই কায়দায় এলাকার প্রায় ৫ কিমি রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে। মেরামতি হয়নি তাই রাস্তা কেটে বিক্ষোভ দেখাল এলাকাবাসীরা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার মনুচক থেকে বেতমুনি বাসস্ট্যান্ড পর্যন্ত ৫ কিমি রাস্তার বেহাল দশা।
রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রায় আট থেকে দশটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকে। সেই সাথে এলাকার চারটি স্কুলের  ছাত্রছাত্রীরাও যাতায়াত করে থাকে।এলাকার মানুষ জনের দীর্ঘ দিনের দাবি এই রাস্তা হয় ঢালাই বা পিচ রাস্তায় সংস্কার করা হোক। গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধান, নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি, নন্দীগ্রাম এর বি ডি ও কে জানিয়ে কোন লাভ এর লাভ কিছু হয়নি। মোরাম রাস্তার বেহাল দশা। প্রত্যেক দিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে।
আর বর্ষাকাল হলেই মানুষ জনের  দুর্ভোগের শেষ থাকে না। তাই গতকালকে গ্রাম সংসদ বসার কথা ছিল। কিন্তু সেই সভায় প্রধান সহ প্রশাসনিক কর্তারা কেউ আসেন নি তাই  রাতের অন্ধকারে গ্রামবাসীরা রাস্তা কাটে তিন জায়গায়। নরসিংগ্হপুর, বাওখাবাড়, ভেকুটিয়া তিনটি গ্রামে তিন জায়গায় কোথাও পাঁচ ফুট কোথাও চার ফুট করে রাস্তা কেটে দিয়েছে। এতেই একলায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এক সময় জমি আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল নন্দীগ্রাম তখন রাস্তা কাটা হয়েছিল বহু জায়গায়। আর তৎকালীন বামফ্রন্ট সরকার এর পতন  হয়েছিল। আর সেই নন্দীগ্রামে রাস্তা উন্নয়ন না হওয়ায় আবার রাস্তাকাটা হলো যা নিয়ে নতুন করে রাজনৈতিক ইঙ্গিত দেখা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।তবে নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সেক আবু তাহের জানান যে ওই গ্রাম পঞ্চায়েত থেকে বা গ্রামবাসীরা তারা বিডিও বা পঞ্চায়েত সমিতি কে লিখিত বা মৌখিক ভাবে কিছু জানায় নি। নন্দীগ্রাম এ উন্নয়ন চলছে .বর্ষায় বেশ কিছু রাস্তা খারাপ হয়েছে তা দ্রুত সারানো হবে।.তবে কারা রাস্তা কেটেছে তাদের বিষয়ে  খোঁজখবর নেওয়া হচ্ছে।।

No comments:

Post a Comment

Post Top Ad