নিখোঁজ টোটাচালক,উদ্ধার রক্তমাখা টোটো - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 November 2017

নিখোঁজ টোটাচালক,উদ্ধার রক্তমাখা টোটো


রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল এক টোটোচালক| আজ সকালে রক্তমাখা টোটো উদ্ধার হলেও টোটোচালকের কোনো খোঁজ নেই| চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানা এলাকায়| এই থানার ব্যান্ডেল মানসপুর বস্তির বাসিন্দা রাজেশ মোহলি(৩০)| গতকাল সন্ধ্যা ছটা নাগাদ প্রতিদিনকার মত টোটো নিয়ে বের হয় রাজেশ| কিন্তু তারপর আর সে বাড়ি ফেরেনি| আজ সকালে চুঁচুড়া ঘুটিয়াবাজার লেনে রক্তমাখা একটি টোটো উদ্ধার হয়| পরে খোঁজ নিয়ে দেখা যায় ওই টোটোটিই রাজেশ চালাতো| কিন্তু রাজেশের এখনো কোনো খোঁজ নেই| টোটোতে কেন রক্ত, আর রাজেশই বা কোথায় গেলো তা নিয়ে রহস্য দানা বাঁধছে|
(Mysterious: Toto driver missing,rescued toto with blood stained)

No comments:

Post a Comment

Post Top Ad