মহিলার মৃত্যুতে ট্রেন অবরোধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 November 2017

মহিলার মৃত্যুতে ট্রেন অবরোধ



 ট্রেনে হাওয়ার ধাক্কায় মহিলার মৃত্যু। এরপরই চলল বিক্ষোভ। অবরোধ হল ট্রেন চলাচল। স্থানীয় সূত্রে খবর,  মৃতের নাম সবেরা বিবি (৫৬)। বাড়ি তমলুকের রাধামণিতে। গত  ২৫ শে নভেম্বর কোলাঘাটের নারায়ন পাকুড়িয়ায় মুরাইল গ্রামে দাদার বাড়িতে এসেছিলেন সবেরাদেবি। আজ সকাল ৯:০৫ নাগাদ  নারায়ন পাকুড়িয়া স্টেশানে টিকিট কাটতে যাওয়ার সময় খড়্গপুর গামী ট্রেনে ধাক্কায় রেল লাইনে পড়ে তার মৃত্যু হয়। মৃত্যু খবর স্থানিয়দের কাছে পৌছালে এলাকার মানুষ জোড় হয়ে খড়গপুর হাওড়া লাইনে নারায়ন পাকুড়িয়ারমুড়াইল রেল স্টেশন  কাছে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।  দীর্ঘক্ষন লাইনে ট্রেন দাঁড়িয়ে  থাকে। ফলে সমস্যায় পড়ে যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পাঁশকুড়ার রেল পুলিশ। প্রথমে কয়েকজন রেলপুলিশ ঘটনাস্থলে পৌছায়। তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানিয়রা। পরে ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশবাহিনী।  ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। রেল পুলিশের হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক  হয়।

No comments:

Post a Comment

Post Top Ad