অনমানবিকতার ছবি ধরা পড়লো অশোকনগরে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 November 2017

অনমানবিকতার ছবি ধরা পড়লো অশোকনগরে



ডাব বোঝাই ট্রাকের  ধাক্কা পথচারীকে। আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় পরে রইলো পথচারী ।সব দেখেও পাশ কাটলো পথচারী থেকে সাধারন মনুষ । অমানবিকতার ছবি  ধরা পড়লো  অশোকনগর রাজবেড়িয়া রোডের ধানকল এলাকায় । জখম অবস্থায় প্রায় আধঘন্টা ধরে রাস্তার পাশেই  পরে থাকলেও কেই সাহায্যের জন্য এগিয়ে এলোনা ।পুলিশ সূত্রে জানা গেছে  গোপাল পোদ্দার (৪৫) বাড়ি দৌলতপুর এলাকায়। রাস্তা পার হবার সময় ডাব বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ।এরপর রাস্তার পাশেই পরেছিলেন ওই ব্যক্তি । ঘটনার প্রায় আধ ঘন্টা পরে  ওই রাস্তা দিয়ে একটি মিনি ট্রাক গাড়ি আসছিল  ট্রাকের ড্রাইভার এঘটনা দেখে স্থানীয় নুরপুর স্কুলের শিক্ষক তাপস কুমার ঘোষের  সহোযোগিতায়   তাকে তুলে অশোকনগর হাসপাতালে নিয়ে আসে । কিন্তু জখম ব্যাক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে  বারাসাত হাসপাতালে রেফার করেছে ডাক্তারেরা । আহত ব্যক্তির বা হাত ও বাদিকের পুরোটাই  ক্ষতগ্রস্থ  হয়ে গেছে ।

No comments:

Post a Comment

Post Top Ad