আত্মঘাতী কলেজ ছাত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 November 2017

আত্মঘাতী কলেজ ছাত্র

পড়াশুনার চাপে আত্মঘাতী হলো এক কলেক ছাত্র|  আপাতত এমনটাই অনুমান মৃত ছাত্রের সহপাঠীদের| আজ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়া থানার অন্তর্গত পিপুল্পাতি মোড়ের কাছে একটি বেসরকারী ছাত্রাবাসে| ওই ছাত্রাবাসের তিনতলার ঘরে একাই থাকত বীরভুম নিবাসী শ্রীকান্ত দত্ত (১৮+)| সে চুঁচুড়া HETC কলেজের কম্পিউটার সাইন্সের প্রথম বর্ষের ছাত্র ছিল| আজ সকালে ওই ছাত্রাবাসের অন্য ঘরে বন্ধুদের সাথে সে আড্ডাও দিয়েছিল বলে তাঁর সহপাঠি অক্ষয় বাগের দাবি| দুপুর ১২ টার পর থেকে শ্রীকান্তর সাথে আর কারও দেখা হয়নি| রাত সারে আটটা নাগাদ তার ঘরে বহু ডাকাডাকিতেও সাড়া না মেলায় পুলিশে খবর দেওয়া হয়| পুলিশ এসে দরজা ভেঙ্গে তার ফ্যানের সাথে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে| বন্ধুদের বক্তব্য পড়াশুনার চাপেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে এই পথ বেছে নিয়েছে শ্রীকান্ত|

No comments:

Post a Comment

Post Top Ad