ব্যঙ্ক জালিয়াতির ফাঁসে দম্পতি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 November 2017

ব্যঙ্ক জালিয়াতির ফাঁসে দম্পতি

ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে উঠল ডানকুনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডানকুনি শাখার বিরুদ্ধে। ডানকুনি 10নং ওয়ার্ডের মনোহর পুরের বাসিন্দা প্রণব কুমার দাস ও দীপ্তি দাস জয়েন্টে গত 06/08/2015 তে ডানকুনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কে ছয় লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন দুই বৎসরের জন্য। দুই বৎসর অতিক্রান্ত হওয়ার পর 06/08/2017 ম্যচুয়েট হয়ে গেলে কিছু দিন পর ব্যাঙ্কে গেলে ব্যাঙ্ক কতৃপক্ষ জানিয়ে দেয় টাকা তোলা হয়ে গেছে।ব্যাঙ্ক কর্তৃপক্ষের কথা শুনে স্বামী-স্ত্রী হতভম্ব হয়ে যায়। ব্যাঙ্ক কতৃপক্ষ জানিয়ে দেয় টাকা তাদের কোন আত্মীয় তুলে নিয়ে গেছে। প্রণব বাবু সার্টিফিকেট ও সই দেখতে চাইলে ব্যাঙ্ক কতৃপক্ষ প্রথমে  দেখাতে অস্বীকার করে পরে অনেক কথা কাটাকাটির পর ব্যাঙ্ক কতৃপক্ষ সার্টিফিকেট ও সই দেখায়।সার্টিফিকেটে ঠিকানা রয়েছে নরসিংহ দত্ত রোড,কলকাতা এবং সই এর সাথে কোন মিল নেই। ব্যাঙ্ক কতৃপক্ষের সঙ্গে কথা বলে প্রণব বাবু ও দীপ্তি দেবী ডানকুনি থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে। ডানকুনি থানার পক্ষ থেকে তাদের জানিয়ে দেওয়া হয় ব্যাঙ্ক কতৃপক্ষের সঙ্গে আপোসে মিটিয়ে নেওয়ার জন্য। লোকাল প্রসাশন কোন পদক্ষেপ না নেওয়ায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সস্ত্রীক।

No comments:

Post a Comment

Post Top Ad