আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ল খানাকুলের চিংড়া অঞ্চলের ২৪ পুর এলাকায়। মঙ্গল বার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।অভিযোগ,এই এলাকার পঞ্চায়েত প্রধান কার্তিক ইশরের অনুগামীদের ওপর হামলা চালায় অপর গোষ্ঠীর নেতা তথা জেলা পরিষদের নেতা বিভাস মালিকের লোকজন।হামলার জেরে ৭/৮ জন তৃনমূল কর্মী আহত হন। আক্রান্ত হন চিংড়া অঞ্চলের উপ প্রধান অনিমা দোলুই। আহতদের খানাকুল গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এক জন কে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছেন বিভাস মালিক। জানা গেছে,মঙ্গলবার সন্ধ্যায় খানাকুলের ২৪ পুর এলাকায় দলীয় কর্মসূচী অনুযায়ী প্রধানের অনুগামীরা একটি মিছিল করছিলেন। অভিযোগ যে, সেই সময়েই বিভাসের দলবল অতর্কিতে লাঠি,বাঁশ নিয়ে হামলা চালায়।তাতেই তৃনমূলের মহিলা উপ প্রধান সহ ৭/৮ জন আহত হন।
ঘটনার জেরে খানাকুল থানার পুলিশ ঘটনাস্থল থেকে সনত মহিস ও সুমিত ঘাটা নামে দুজনকে আটক করেছে।
চিংড়া অঞ্চলের প্রধান কার্তিক ইশর বলেন, বিভাসের লোক জন অতর্কিতে হামলা চালায়। ওরা বিধায়কের নামে নোংরা ভাষায় গালি গালাজ করেন।কেবল মাত্র ক্ষমতা দখলের জন্য বিভাস মরিয়া হয়ে উঠেছে।আমরা পুলিশ কে জানিয়েছি। অন্য দিকে বিভাস বলেন, নিজেরাই মারপিট করে এখন আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।। আমি এ বিষয়ে কিছুই জানিনা।
খানাকুল থানার পুলিশ জানিয়েছে, দুজনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

No comments:
Post a Comment