পান্ডুয়াতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন করল কেন?
কলকাতা ডেস্ক, ৮ নভেম্বর : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পান্ডুয়াতে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত ওই ব্যক্তির নাম মহন্মদ সাগির (৩৪)। বাড়ি পান্ডুয়া থানার বালিহাট্টা এলাকায়। তিনি পুলিশের সোর্সের কাজ করতেন বলে খবর। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন বিকেলে বাড়িতে ভাত খাচ্ছিলেন সাগির। সেই সময়ে কয়েকজন ব্যক্তি সাগিরকে বাড়ি থেকে ডেকে পাশের একটি জায়গায় নিয়ে যায়।
সেখানে যেতেই দুষ্কৃতীদের সঙ্গে তার বচসা শুরু হয়। এরপর দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে মুখে এলোপাথারী কোপ মারে। এলোপাথারী কোপাতে দেখে এলাকার দুই একজন সাগিরের বাড়ির লোকজনকে খবর দেয়। বাড়ির লোকজন ঘটনাস্থলে যেতেই দুষ্কৃতীরা সাগিরকে পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যায়। পরিবারের লোকজন সাগিরকে উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার।মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ একজন দুষ্কৃতীকে জিগ্যাসাবাদের জন্যে আটিক করা হয়েছে।

No comments:
Post a Comment