মঙ্গলবার রাত এগারোটা নাগাদ আপ ক্যানিং- শিয়ালদা লাইনে বছর ২৪ এক যুবক ট্রেনে কেটে ডান পায়ের একাংশ কেটে ঝুলতে থাকে শরীরের সাথে ।সারারাত পড়ে থাকার পর বুধবার সকালে গ্রামবাসীরা রেললাইনের পাশে পড়ে থাকতে দেখতে পান তাকে।গেটে থাকা কোন ও রেলকর্মীই ওই যুবককে উদ্ধার করতে এগিয়ে এলো না । পরে পাড়ার কয়েক জন যুবক উদ্ধার করে নিয়ে যায় ক্যানিং মহাকুমা হাসপাতালে।
এলাকার মানুষের দাবি, রেল পুলিশ ও রেল কর্মীদের বারবার জানানোর পর ও সঠিক সময় আসেন নি কেউ ই। আর তাই গ্রামবাসীরা ওই যুবক কে তুলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।পুলিশ জানিয়েছে আহত যুবকের নাম ঝন্টু চক্রবর্তী। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় থানার ঘটকপুকুর এলাকায়।ঘটকপুকুরের যুবক কি করে ক্যানিং এ আসলো তা তদন্ত করে দেখছে পুলিশ।খবর দেওয়া হয়েছে পরিবার কে।

No comments:
Post a Comment