ফের অজানা জ্বরে মৃত্যু বনগাঁয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 November 2017

ফের অজানা জ্বরে মৃত্যু বনগাঁয়


দেবকুমার দে,বনগাঁ:  মঙ্গলবার রাতে মৃত্যু হলো বনগাঁর পূর্বপাড়ার বাসিন্দা পূর্নিমা হালদারের (৩৫)মৃত্যু হয়েছে । বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূর্নিমা গত সোমবার জ্বর নিয়ে ভর্তি হয় বনগাঁ হাসপাতালে ।পরে মঙ্গলবার বিকালে তার অবস্থা খারাপ হয় কলকাতায় স্থানান্তরিত করা হয় ।সেমতই রোগী নিয়ে পরিবারের লোকেরা কোলকাতার উদ্যেশ্যে রওনা দেন কিন্তু দমদমের কাছে পৌছানোর পর তার মৃত্যু হয় ।তাই আর কলকাতায় না নিয়ে ফেরত আনা হয় বনগাঁ হাসপাতালে ।পূর্নিমা দেবীর মৃত্যুর খবর পেয়ে রাত ১১টা  নাগাদ বনগাঁ হাসপাতালে আসেন এলাকার কাউন্সিলার ।এরপর পুর্নিমা দেবীর বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দারা ও কাউন্সিলার দেখেন তার ছেলে স্থানীয় স্কুলের দশম শ্রেনীর পরুয়া  মানব হালদারও জ্বরে আক্রান্ত ,তখন কাউন্সিলারের উদ্যগে তাকে ভর্তি করা হয় বনগাঁ হাসপাতালে । মনতোষ নাথ ,বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বলেন তারা জ্বর প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে ব্লিচিং ছড়াচ্ছেন ,মশা মারা তেল স্প্রে করছেন ,ধোয়া দিচ্ছেন ।

অন্যদিকে, ফের অজানা জ্বরে মৃত্যু চাঁদপাড়া এলাকার বিনয় মুজুমদার ৪০ নামে এক ব্যক্তির। গতো তিন দিন ধরে বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন ছিল বুধবার সকালে পরিস্থিতি খারাপ হওয়াতে কলকাতায় রেফার করা হলে রাস্তায় শারীরিক অবস্থার অবনতি হলে হাবড়া হাসপাতালে আসলে ডাক্তাররা মৃত বলে ঘোষনা করে। 

No comments:

Post a Comment

Post Top Ad