শব্দ দৈত্যর তান্ডবে অসুস্থ ছাত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 November 2017

শব্দ দৈত্যর তান্ডবে অসুস্থ ছাত্র


ডিজে শব্দ দৈত্যর তান্ডবে অসুস্থ ছাত্র ,ফোন করেও পুলিশের সাহায্য পেলনা পরিবার।
ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার মানিকতলা সমাজ মিলন ক্লাবের ঘটনা।  রবিবার সকাল থেকেই সমাজ মিলন ক্লাবে ডিজে সাইন্ড বাজিয়ে বিজয়ার পরে পিকনিকের আওজোন করে ছিল সদস্যরা। কিন্তুু সন্ধ্যার পর আওয়াজ অতিরিক্ত জোরে দিয়ে আনন্দে মেতে ওঠে ক্লাবের সমস্ত সদস্য।  সেই সময় পাশ্ববর্তী বাড়ি কৌশিক ঠাকুরের বয়স্ক মা ও নয় বছরের শিশু অসুস্থতা বোধ করে ওই আওয়াজে। সাথে সাথে ক্লাবকে তারা ঘটনার কথা যানায় তা সত্বেও কোন কর্নপাত না করে তারা বলে যেখানে পারবে যানাও গিয়ে আমরা বন্ধ করবোনা।  তারপরেই অশোকনগর থানায় ঠাকুর পরিবার ফোন করে সমস্ত ঘটনা যানায় তা সত্বেও পুলিশ আসেনা । পরে আবার ফোন করে ঘটনার কথা আবার বললেও পুলিশ একবারের জন্য যায়নি ঘটনাস্থলে।
রাতে ছাত্র কৌস্তব ঠাকুরের শারিরীক  অবস্থা খারাপ হলে সাথে সাথে অশোকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহুর্তে ছাত্রটি অশোকনগর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় প্রশ্ন উঠছে প্রসাসনের ভূমিকা নিয়ে। যেখানে ডিজের মতো শব্দ দৈত্য নিষিদ্ধ তাসত্বেও কিভাবে বাজাচ্ছে তাও আবার পুলিশ কে ফোন করলে কোন ব্যবস্থা নিচ্ছে না। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকার মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad