মামা বাড়ি যাবার পথে নিখোঁজ হয়ে গেল একাদশ শ্রেনীর ছাত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 20 November 2017

মামা বাড়ি যাবার পথে নিখোঁজ হয়ে গেল একাদশ শ্রেনীর ছাত্রী





স্কুল থেকে বাড়ি ফিরে মামার বাড়ি যাওয়ার নাম করে নিখোঁজ একাদশ শ্রেণীর ছাত্রী। তিনদিন হয়ে গেলেও এখনো খোঁজ মিলল না ছাত্রীর উদ্বিগ্ন পরিবার। ঘটনায় অপহরনের অভিযোগ দায়ের হয়েছে চুঁচুড়া থানায়। বাঁশবেড়িয়া শিবতলা লেনের বাসিন্দা উত্তম শীলের মেয়ে পায়েল। স্থানীয় শ্যামাপ্রসাদ স্কুলের এজাদশ শ্রেণীর ছাত্রী।

গত শনিবার পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে সাইকেল নিয়ে মামার বাড়ি যাওয়ার জন্য বেরহয়। নিখোঁজ ছাত্রীর সাইকেল পাওয়া যায় বাঁশবেড়িয়া স্টেশনের গ্যারাজে। তার বান্ধবীদের জিজ্ঞাসা করে উত্তম বাবু জানতে পারেন উজ্জ্বল দাস নামে এক যুবক মেয়েকে নিয়ে গেছে। ফেসবুকে পরিচয় ওই যুবকের সঙ্গে। কার্তীক পুজোর মেলায় ওই যুবককে দেখা গেছে।

ছাত্রীর এক বান্ধবীর থেকে একটি মোবাইল নম্বর পাওয়া যায়।
যাতে ফোন করলে পায়েল বলে তাকে দিল্লী নিয়ে যাওয়া হচ্ছে। প্রকৃত ঘটনা জানতে চুঁচুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad