চলে গেলেন "প্রিয়দা" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 20 November 2017

চলে গেলেন "প্রিয়দা"

চলে গেলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী। সোমবার সকালেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন কংগ্রেসের এই জননেতা। ২০০৮ সালের ১২ ই অক্টোবর হৃদরোগে আক্রান্ত হন তিনি। কার্যত সেই সময় থেকেই এতদিন পর্যন্ত কোমায় আচ্ছন্ন ছিলেন তিনি। ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দিল্লীর এইমস্-এ ভর্তি ছিলেন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তারপর থেকেই কার্যত নিজের ঘরেই আবদ্ধ ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
ছাত্রাবস্থা থেকেই সক্রিয় রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন তিনি। ১৯৭০ সালে যুব কংগ্রেসের সভাপতি   নির্বাচিত হয়েছিলেন।১৯৭১ সালে প্রথম সংসদীয় রাজনীতিতে প্রবেশ। এরপর থেকে দফায় দফায় মন্ত্রী হয়েছেন 'প্রিয়দা'। সর্বভারতীয় ফুটবল ফেডারেশানের সভাপতিও ছিলেন তিনি। মৃত্যুর সময় পাশে ছিলেন তাঁর স্ত্রী দীপা দাসমুন্সী এবং পুত্র মিছিল।

No comments:

Post a Comment

Post Top Ad