পরপর দুদিনে রেল কর্মীদের গাফিলতিতে মৃত্যু হল দুজনের। দুজন চিকিৎসাধীন। শনিবার রাতে তিন জন পড়তেই রেল অবরোধ করে ভাংচুর এবং মারধর করা হয় রেলকর্মীদের
শনিবার রাত নটা নাগাদ শিয়ালদাগামী ডাউন ট্রেন দুর্গানগরে ঢোকার মুখে ট্রেন থেকে পড়ে যায় তিন যুবক। ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনের। স্হানীয়রা
রেল অবরোধ ও রেলের কাউন্টারে ভাঙচুর করে। ট্রেনের লোকো পাইলট, গার্ডকে মারধর করা হয়। প্রাণ বাঁচাতে পালিয়ে যান রেলকর্মীরা। পরে ঘটনাস্থানে জিআরপি ও নিমতা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও নিত্যযাত্রীদের অভিযোগ, দুর্গানগর স্টেশনে কোনও ঘোষণা হয় না। বেশিরভাগ টিকিট কাউন্টারই বন্ধ থাকে। অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।প্রসঙ্গত শুক্রবার দুর্গানগরে একইভাবে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির।
No comments:
Post a Comment