শনিবার ধর্মতলায় রানী রাসমণি রোডে সদ্য দলত্যাগী মুকুল রায় তৃণমূলকে নিয়ে একের পর এক ধামাকা ফাঁটিয়েছিলেন বিজেপি জনসভাতে।গোপন ফাইল নিয়ে অভিযোগের তীর মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর এরপরই গেরুয়া শিবিরের নেতা নেত্রীরা মুকুল রায়ের অভিযোগের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধছেন। বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় শনিবার এক জনসভায় বলেন, মুখ্যমন্ত্রীকে পদ ছেড়ে সিনেমা, নাচাগানা করতে। তাতেই ওনাকে ভালো মানাবে।
পশ্চিমবঙ্গের মানুষ হল একজন মুখ্যমন্ত্রীর পরিবার। ফলে তিনি ডেঙ্গুতে মারা যাওয়া মানুষদের না বাঁচিয়ে তিনি ফিল্ম ফেস্টিভ্যাল করে চলেছেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলেন, কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন ভাইপো, পিসি মিলে। তার প্রমাণও কাল মিলেছে ফলে বোঝাই যাচ্ছে কিভাবে
সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করছেন তারা। তাই তিনি মশকরা করে বলেন, তৃণমূল চলে গেলে মাটি খুঁড়লে খালি টাকা পাওয়া যাবে।
জয় বাবু মোদীজির প্রশংসা করে বলেন, নরেন্দ্র মোদী যখন বাইরের দেশের এক সভাতে গিয়েছিলেন তখন তাঁকে আলাদা মর্যাদা দিয়ে বরণ করে মঞ্চে উঠিয়েছিলেন তারা। কেনকি একমাত্র নরেন্দ্র মোদীজিই ছিলেন যে গরীব থেকে শুরু করে নারী জাতির দু:খ বুঝেছিলেন। তাই তিনি ঘরে ঘরে শৌচালয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন, যাতে ভোরে মাঠে গিয়ে শৌচ না করতে হয়।এছাড়াও গ্রামের প্রতিটি ঘরে বিনামূল্যে রান্নার গ্যাস এনে দিয়েছেন।




No comments:
Post a Comment