ডেঙ্গু সচেতনতায় সামিল স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা
জয়ন্ত বিশ্বাস,বনগাঁ (উত্তর ২৪ পরগনা ) : উত্তর ২৪ পরগণার বাগদা ব্লকের বাজিতপুর হাই স্কুলের ছাত্র ছাত্রীরা মঙ্গলবার দুপুরে টিফিন টাইমের পর স্কুল ও স্কুল সংলগ্ন এলাকা সাফাই কর্মসূচি শুরু করে প্রথমেই স্কুল ও স্কুলের চারিপাশ সাফাই এর সাথে সাথে ব্লিচিং পাউডার ছড়ানো হয়,তারপর সমস্ত ছাত্র-ছাত্রী দেরকে নিয়ে একটি আলোচনা সভার আয়জন করা হয় স্কুলের পক্ষ থেকে যাতে করে ছাত্র-ছাত্রীরা বাড়ি ফিরে বাড়ি ও বাড়ির চারিপাশের সবাইকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে পারে।
এবিষয়ে স্কুলের এক শিক্ষকের জানায় ছাত্র-ছাত্রী দের সাড়া দেখে আমরা খুব খুশি,আর আমাদের মনে হয় ছাত্র-ছাত্রীরা কিছুটা হলেও সমাজকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে পারবে।


No comments:
Post a Comment