প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীকে কোপাল যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 November 2017

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীকে কোপাল যুবক

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ১৯ বছরের এক ছাত্রীকে কোপাল বছর কুড়ির পাপ্পু। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম বিবেকানন্দনগর এলাকায়। মৃত ওই ছাত্রীর বাড়ি দেগঙ্গা থানা এলাকায়। বৃহস্পতিবার পাপ্পুকে গ্রেপ্তার করল দেগঙ্গা থানার পুলিশ। সূত্রের খবর, এর আগে পাপ্পু ওই মেয়েটিকে অপহরন করেছিল। সেইসময় পুলিশ মেয়েটিকে উদ্ধার করলেও পাপ্পুকে ধরা সম্ভব হয়নি। পাপ্পু খোঁজে পুলিশের তল্লাশি জারি ছিল। বুধবার রাতে মধ্যমগ্রাম বিবেকানন্দ নগর থেকে টিউশন পরে ফেরার পথে পাপ্পু ওই ছাত্রীকে আক্রমন করে। ঘটনার দিন ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় মেয়েটিকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে মেয়েটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধ্যমগ্রাম হাসপাতালে নিয়ে যায়। দেহে একধিক জায়গায় কোপানোর ফলে অবস্থার অবনতি হয়। ছাত্রীটিকে রেফার করা হয়  কলকাতা আর জি কর হাসপাতালে।

No comments:

Post a Comment

Post Top Ad