হলদিয়া: বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। রবিবার সাড়ে ৫'টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুর থানার ডিঘাসিপুরে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। মৃতের পরিচয় জানা যায়নি। ৫০ বয়স্কায় মহিলা হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক পারাপার হওয়ার সময় হলদিয়াগামী একটি বাস ধাক্কা মারে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। ঘটনার পরেই স্থানিয় মানুষ রাস্তায় মৃতদেহ ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানিয়দের অভিযোগ,জাতীয় সড়কের দুধারে সারি করে লরি দাঁড়িয়ে থাকার কারনে প্রায় দুর্ঘটনার স্বীকার হতে হয় নিত্যযাত্রীদের। তাদের দাবি অবিলম্বে রাস্তা ধার থেকে লরি সরিয়ে ফেলতে হবে সেই সাথে গাড়ির গতি নিয়ন্ত্রনের ব্যবস্থা করতে হবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। স্থানিয়দের দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হলে বিক্ষোভ কারিরা বিক্ষোভ তুলে নেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Post Top Ad
Sunday, 19 November 2017
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment